Header Ads

সর্বশেষ

মওদুদ আহমদ এর মৃত্যুতে তারেক রহমান এর শোকবার্তা


ফটো — বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা: জোবায়দা রহমান এর সাথে সদ্যপ্রয়াত বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সদস্য, বিশিষ্ট গ্রন্থপ্রণেতা, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট আইনজীবী, সাবেক সাংসদ, সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক উপরাষ্ট্রপতি, মহান স্বাধীনতাযুদ্ধের সংগঠক ব্যারিস্টার মওদুদ আহমেদ ও তাঁর সহধর্মিনী হাসনা জসিম উদ্দিন মওদুদ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে গণমাধ্যমে প্রেরিত শোকবার্তায় মওদুদ আহমদ এর মৃত্যুতে গভীর শোক জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকাহত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মওদুদ সাহেব মাঝারি মানের রাজনীতিবিদ কিন্তু খুব উঁচু মানের স্কলার। ইতিহাস এবং রাজনীতি নিয়ে গবেষণায় এবং লেখালেখিতে তিনি যে উচ্চতায় ছিলেন সেটা বাংলাদেশের কারো জন্য এচিভ করা দুষ্কর। তিনি হুদাই রাজনীতিতে সময় না দিয়ে লেখালেখি আর গবেষণায় থাকলে বাংলাদেশ আরো সমৃদ্ধ হতো।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশ বইয়ের ব্যাকবোন মওদুদ সাহেবের গবেষণা "Bangladesh, Era of Sheikh Mujibur Rahman" । বইটা বাংলাদেশের ইতিহাস গ্রন্থের এক অমুল্য সম্পদ। স্কলারদের বাংলাদেশের রাজনীতিতে আসতে নেই।

No comments