Header Ads

সর্বশেষ

কত বড় ফেরেস্তা !


সেদিন মাগরিবের নামাজ শেষ করছি মসজিদে, তাবলীগ জামাতের ভাইয়েরা ধরলেন, বয়ান শুনে যান. বসলাম। শিক্ষিত এক ভদ্রলোক বয়ান দিলেন। উনি বললেন, আল্লাহর এমন বড় এক ফেরেস্তা আছেন যে, আল্লাহ যদি কোনদিন তার বান্দাদের প্রতি রাগান্নিত হয়ে সেই ফেরেস্তাকে মহাবিশ্ব কে ধ্বংস করতে বলেন, তবে সে ফেরেস্তা এক লোকমায় সাত আসমান সাত যমীন খেয়ে ফেলতে পারেন। শুনে শ্রোতারা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলে উঠলেন।

এটা চিন্তা করতে করতে বাসায় ফিরছিলাম। সাংঘাতিক ব্যাপার। এত বড় ফেরেস্তা। এক লোকমায় মহাবিশ্বকে খেয়ে ফেলতে পারেন।
বাসায় ফিরে একটু হিসাব পত্র করতে বসলাম।
আমাদের মহাবিশ্বের ব্যাস ৯৩ বিলিয়ন আলোক বর্ষ। তার মানে এর ভলিউম হবে, 4/3πr3 অর্থাৎ ২,৮৫৩,১০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ কিউবিক কিলোমিটার। সেই মহাবিশ্বকে এক লোকমায় খেয়ে ফেলা কম কথা নয়! কত বড় সেই ফেরেস্তা মহাবিশ্বের বাইরে তো কোন স্থান (Sapce ) নেই, তাহলে তিনি কোথায় থাকেন? ধর্মের বিষয়াদি বুঝা খুব কঠিন! এসব কারণেই তো বহু লোক আজ ধর্ম ছেড়ে দিচ্ছে।

No comments