Header Ads

সর্বশেষ

অবৈধ, জনগণের সম্মতিহীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদই সম্মিলিত কর্তব্য।


একটা রাষ্ট্রে কোন রেজিম যদি জনগণের ভোটের অধিহার হরণ করে জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাদের বিরুদ্ধে যেকোনো প্রতিবাদই ন্যায়সঙ্গত। কারা প্রতিবাদ করছে, তাদের আলটেরিয়র মোটিভ কী, তারা কী চায়, কী হইলে কী হইবে - দুঃখিত, এসব প্রশ্ন যারা সামনে আনেন, তারা প্রকারান্তরে সেই অবৈধ রেজিমের সমর্থক কিংবা তাদের স্বার্থই চরিতার্থ করেন।

জনগণের সম্মতিবিহীন সরকারকে সরিয়ে জনগণের সম্মতির সরকার প্রতিষ্ঠা করাটাই জনগণের বড় অংশের আশু কর্তব্য [ছোট অংশ চোরদের সুবিধাভোগী থাকে]।
জনগণের সম্মতির সরকার প্রতিষ্ঠা হলে সেটির স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো, তাদেরকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে রাখা, সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় জনগণের বর্ধিষ্ণু অংশগ্রহণ, জনগণের ক্রমবর্ধমান ক্ষমতায়ন - এগুলো গণতন্ত্রের অগ্রযাত্রার অংশ। গণতন্ত্র শিশু থেকে সাবালক হওয়ার দীর্ঘ যাত্রাপথ।
কিন্তু একটা অবৈধ, জনগণের সম্মতিহীন সরকার, সেটি তারা যে চেতনার রং-বেশই ধারণ করুক না কেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদই সম্মিলিত কর্তব্য। এর বাইরে আর কোন প্রশ্ন নেই।
পেরিয়ড।

No comments