Header Ads

সর্বশেষ

আপনারা কঠিন মাল রে ভাই!


মাদ্রাসার ছাত্র পিটানোর ভিডিও নিয়ে সকলের আহাজারি দেখতেছি। ঠিক আছে আহাজারি করেন। মাদ্রাসা বন্ধ করে দেয়ার আওয়াজ তুলতেছেন। তোলেন অসুবিধা নাই।

আমিও সকল নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে। এইটা প্লেইন এন্ড সিম্পল শিশু নির্যাতন। রেকর্ড আছে, রেকর্ডে যারে দেখছেন এই কাজ করতে তারে ধরেন, বিচার করেন প্রচলিত আইনে, শাস্তি দেন। তবে অবশ্যই মাদ্রাসাগুলোকে আরো বেশী সতর্ক হতে হবে যেন এমন ঘটনা আর না ঘটতে পারে। একটা ইসলামোফোবিক পরিবেশে যেইখানে একটা সিস্টেমিক মাদ্রাসা ঘৃণার চর্চা হয় সেইখানে অতিরিক্ত সতর্কতার এবং এমন ঘটনার তড়িত ব্যবস্থা নেয়ার বিকল্প নাই।
তবে আমার এই বিষয়ে আরো কিছু প্রাসঙ্গিক আলাপ আছে। আমার প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র এর চাইতে শতগুণ নির্মমতা করে প্রকাশ্যে রাস্তায় বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে। সহস্রগুণ নির্মমতা করে রিমাণ্ডে নিয়ে চোখের আড়ালে। মাদ্রাসার শিক্ষক তো বেত দিয়ে পিটাইছে, কিন্তু রাষ্ট্রের উন্নত যন্ত্রপাতি আছে এই নির্মমতার জন্য। জ্বি আপনার ট্যাক্সের পয়সায় কেনা।
তো এই রাষ্ট্রীয় বাহিনী গুলোর হাতে যখন নিপীড়ন হয় তখন মুখে ললিপপ দিয়ে বসে থাকেন কেন ভাইজান? আপনাদের মুখের ললিপপ আমরা চিনি৷ ওইটার নাম দিছেন প্রগতিশীলতা। তাই হাসিনার পুলিশ যৌনাঙ্গে ইলেক্ট্রিক শক দিয়ে হাগায়ে মুতায়ে দিলেও আপনাদের সুড়সুড়ি জাগায় না। কিন্তু একজন মাদ্রাসার টিচার ছাত্র পিটাইতেছে দেখে আপনাদের প্রতিবাদি পৌরুষ (পড়ুন ইসলাম বিদ্বেষ) চাগায়ে ওঠে। এই স্ববিরোধীতার নাম প্রগতিশীলতা।
কঠিন মাল রে ভাই আপনারা।

No comments