Header Ads

সর্বশেষ

ঈশ্বর আসলে কে, বা কি?


আমার এক ভালো বন্ধু বলছে যে, প্রচলিত ৪০০০ ধর্মের ঈশ্বরকে বাদ দিয়ে বরং মহাবিশ্বের “আসল” ঈশ্বরকে নিয়ে ভাবি। ইন্টারেস্টিং আইডিয়া। তবে কথা হলো, মহাবিশ্বে আছে ২,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০ টির মতো নক্ষত্র। প্রতিটি নক্ষত্রে আছে একাধিক গ্রহ। এর মধ্যে কত লক্ষ কোটি গ্রহে মানুষের মতো বা তার চেয়ে উন্নত প্রাণী আছে কে জানে। সেই মহাবিশ্বের এক নগন্য গ্রহের নগন্য সময়ের নগন্য প্রাণী আমি কি সেই “আসল” ঈশ্বরের কাছে উল্লেখযোগ্য কেও? সেই ঈশ্বর কি খেয়াল করে যে আমি আজ সকালে তার কাছে প্রার্থনা করলাম কিনা? সেই ঈশ্বরই কি আমাদের এই নগন্য গ্রহে সৃষ্টির কত বিলিয়ন বছর পরে ৪০০০ টি ধর্ম দিয়েছে আমাদেরকে পরীক্ষা করতে? আমাদের মৃত্যুর পর ভুল ধর্ম অনুসরণ করার জন্য সেই “আসল” ঈশ্বর কি আমাদেরকে অনন্তকাল আগুনে পুড়াবেন ? তাতে কি মজা পাবেন তিনি?

No comments